রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্র্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। জেলা পরিষদের অডিটোরিয়ামে দিবসটি রগুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগী বাংলাদেশী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মিশনে বাংলাদেশ পুলিশের মূল কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে তিনি বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশসহ বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের শান্তি কার্যক্রমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন।