বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তর রাজশাহীর আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী মহিলা বিষায়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, বিশিষ্ট্য সমাজ সেবী শাহীন আক্তার রেনী, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান বেগম মর্জিনা পারভীন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের অগ্রগতির পথের সকল অন্তরায় দূর করে তাদের এগিয়ে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারীরাও বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। দেশকে আরো সৃজনশীল কাজে নারী সমাজে অংশ গ্রহণ প্রয়োজন। ফলে বর্তমান সরকার নারী সমাজের উন্নয়নে নানা মুখী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।