রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বিভাগীয় মহানগরী রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজশাহীতে কর্মরত স্বেচ্ছাসেবি সংগঠন গুলোর উদ্যোগে মহানগরীর আলুপট্টি থেকে র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর সাহেব বাজার গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
পথসভায় নেতৃত্ব দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তন এর পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিল সিতারা চুনি, উন্নয়ন কর্মী তাহেরা খাতুন, সোমা হাসানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তাগণ বলেন, নারীরা আর পিছিয়ে নেই পুরুষের পাশাপাশি জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা সহযাত্রী হিসেবে কাজ করছে। এজন্য নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিতে সরকারকে বিভিন্ন ধরনের কাজে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
