বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
সারাদেশে দ্বিতীয় দিনের লকডাউন চললেও রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের ব্যবসায়িরা লকডাউন ভেঙ্গে দোকান-পাট খুলছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর আরডি মার্কেটের ব্যবসায়িরা লক ডাউন ভেঙ্গে দোকান খুলছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এর ফলে করোনা ভাইরাসের সংক্রামন বাড়ার সম্ভবনা রয়েছে। তবে বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম রয়েছে। ব্যবসায়িরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই তারা দোকান খুলছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করলেই কেবল পন্য বিক্রয় করা হচ্ছে। এবার ঈদের ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে। কিন্তু এ পণ্য কিক্রয় করতে না পারলে আমরা পথে বসে যাবো।
এর আগের লকডাউনের সময় আমরা খুব কষ্ট করে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে হয়েছে। তাই ঈদের আগে স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা করতে চাই। তবে রাজশাহীতে সকাল থেকে গণপরিবহন বাস, ট্রাক, হিউম্যান হলার না চললেও নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য নগরবাসি রিকশা, অটো-রিকশা ব্যবহার করছেন।