রাজশাহীতে আল-জাজিরার বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

🗓 Thursday, 4 February 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 4 February 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

আমরা সবাই শেখ হাসিনার লোক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীতে সাবেক জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিবাদি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার প্রতিবাদে মহানগরীর লক্ষীপুরস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ প্রতিবাদি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিল পূর্ব সমাবেশে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মুন্ডুমালা পৌরসভার সাবেক ও বর্তমান মেয়র গোলাম রাব্বানি ও সাইদুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা টিভি চ্যানেল আল জাজিরাকে জঙ্গী সংগঠনের মুখপাত্র আখ্যা দিয়ে বলেন, এই চ্যানেল বরাবরই বাংলাদেশ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এর আগে তারা যুদ্ধপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে প্রচার করেছিলো বাংলাদেশে আলেমদের ধরে ফাসি দেওয়া হচ্ছে। সুতরাং আল জাজিরায় যত শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে অপপ্রচার করবে শেখ হাসিনা তত শক্তিশালি হবে।

সমাবেশ পরবর্তি একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শরু হয়ে সিএন্ডবি মোড় ঘুড়ে আবার জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর