রাজশাহীতে ইলেকট্রিক ব্যবসায়ীর হ*ত্যাকারীদের ফাঁসি চেয়ে মানববন্ধন
শেয়ার করুন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মেসার্স তামিম ইলেকট্রিকের মালিক মোঃ আবুল বাসার মিন্টুর হত্যাকারীদের ফাঁসি চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এই নৃশংস হত্যাকান্ডের অবিলম্বে বিচার ও হত্যাকারীদের ফাঁসি চেয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধন থেকে প্রশাসনকে হুঁশিয়ার করে বক্তরা বলেন, অবিলম্বে এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর পদ্মার পাড়ে মুখে স্কচটেপ লাগানো মিন্টুর লাশ পাওয়া যায়।
