রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতিসহ সাতজনকে আটক করেছে পুলিশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবিরে সভাপতি রায়হানসহ সাতজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মহানগরীর হেতেম খা এলাকার একটি ছাত্রাবাসে অভিয়ান পরিচালনা করা হয়।

সেখানে রাজশাহী কলেজ শাখা শিবিরের সভাপতি রায়হানসহ কয়েকজন গোপন বৈঠক করছিলো। তারা নাশকতা করার জন্য এ গোপন বৈঠক করছিলো। এসময় আটককৃতদের থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। নাশকতার মামলায় আটককৃতদের চালান দেয়া হবে বলে জানান তিনি।