রাজশাহীতে ইসলামী সংগঠন গুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃঃ
https://youtu.be/NIBuC0BP-l0
সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষনসহ, নারীর প্রতি বর্বরতা এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে রাজশাহীতে ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা সাহেব বাজার বড় মসজিদ প্রাঙ্গন থেকে ইসলামী আন্দোলন রাজশাহী জেলা শাখা ও মহানগর ইমাম ও ওলামা মাসায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষীন করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্জ তাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রাজশাহী ইমাম ও ওলামা মাসায়েখ পরিষদের সভাপতি মওলানা আইয়ুব আলী শেখ, রায়পাড়া জামে মসজিদের ইমাম মওলানা মিজানুর রহমান ও কাদিরগঞ্জ গ্রেটাররোড জামে মসজিদের ইমামসহ অন্যান্য ওলামা মাসায়েখবৃন্দ।
এসময় বক্তাগন বলেন, অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ  শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের বিধান করতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।