রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় ॥ আইনশৃৃঙ্খলা বাহিনীর ঈদগাহ পরিদর্শন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এ উপলক্ষে আইনশৃৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন।
আজ রোববার দুপুরে শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন র্যাব-৫ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক আসিফ আল-রাজেক বলেন, ঈদগাহে ঈদের জামাতকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ ও আশপাশের এলাকা র্যাব-৫ এর ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হচ্ছে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ থেকে দায়িত্ব পালন করবেন ।
এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর টিকাপাড় ঈদগাহে। এছাড়া সকাল সোয়া ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেববাজার জিরোপয়েন্টে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণের জন্য প্রতিটি এলাকার মসজিদ কমিটি তাদের সুবিধামত ঈদ জামাতের সময় নির্ধারণ করবেন। ঈদের আগের দিন তা মাইকিং করে জানিয়ে দেবে। তবে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই বেশিরভাগ ঈদগাহ ও মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ হবে।
