বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
করোনা পরিস্থিতির কারণে বিভাগীয় মহানগরী রাজশাহীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্টিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে ঈদের আরেকটি জামাত অনুষ্ঠিত হবে সাহেববাজার বড় মসজিদে সকাল ৮টায়। এখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, করোনা পরিস্থিতির কারণে মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে হবে নিজ নিজ এলাকার মসজিদেই।
এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামতো নামাজের সময় নির্ধারণ করবে। তারপর মাইকিং করে ঈদের আগের দিন জানিয়ে দেবে। ঈদ জামাত পড়তে আসা সাবাইকে মানতে হবে সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি।