রাজশাহীতে উচ্ছেদ ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

🗓 Monday, 26 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Monday, 26 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে অবৈধভাবে উচ্ছেদ ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মহানগরীর নওদাপাড়া পাইলট স্কুলে, নওদাপাড়া বাজার এলাকায় অবৈধভাবে উচ্ছেদ ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগী এক পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নওদাপাড়া এলাকার হাবিবুর রহমান লিখিত বক্তব্যে জানান, ১৯৬৫ সালে তার ফুফু ইসমাইল মন্ডলের নিকট থেকে সাড়ে ১৭ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছেন। কিন্তু আর.এস রেকর্ডে ভুলক্রমে পূর্বের মালিক ইসমাইল মন্ডলের নাম চলে আসে। এরপরে ২০১৩ সালে আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন। যা আদালতে এখনো বিচারাধীন আছে।

আর মামলাটি নিষ্পত্তি না হতেই পূর্বের মালিকের ছেলে রফিক জমি বিক্রি করার পাঁয়তারা শুরু করছে। শুধু তাই নয় বেশ কয়েকজনের কাছে জমির অগ্রীম বায়না করে। সেই সাথে বাড়িতে গিয়ে আমাকে ২৪ ঘন্টার মধ্যেই জায়গা ছেড়ে যাওয়ার হুমকি দেয়।

এর মধ্যেই গত শনিবার বাড়িতে এসে বেলা ১১টার দিকে বাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধর করে। এ নিয়ে ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে মহানগর গোয়েন্দা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ বিষয়ে শাহ্ মখদুম থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খান জানান, নওদাপাড়া বাজার এলাকায় জমি জমার বিষয় নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর