বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে উত্তরবঙ্গ মহা-মিলন মেলা-২০২১ বন্ধুত্বের বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মহানগরীর জেলা পরিষদের এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে রাজশাহীর এসএসসি ৮৯-৯১ ব্যাচের বন্ধুদের আয়োজনে এ বন্ধুত্বের বন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গ মহা-মিলন মেলা-২০২১ বন্ধুত্বের বন্ধন অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এসএসসি ৮৯ ব্যাচের এআর রহমান এবং সহযোগী হিসেবে একই ব্যাচের রমজান আলী এবং আতাউল গনী ওসমানি দায়িত্ব পালন করেন।
এছাড়া গাজী টিভির রাজশাহী প্রতিনিধী রাশেদ রিপন ও তাহেরা খাতুনসহ রাজশাহীর এসএসসি ৮৯-৯১ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও সংক্ষিপ্ত র্যালীর মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।