বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে মেডিকেলের এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর দাবীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সাহেববাজার জিরো পয়েন্টে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার্থীবৃন্দ রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী আনসারুজ্জামান সিয়ামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভর্তিচ্ছু আকাশ, সাদমান, মেহেদী হাসান ও সুমাইয়াসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, করোনার কারনে দেড় লক্ষ পরীক্ষার্থী এবং তিন লক্ষ অভিভাবকের জীবন ঝুঁকি হতে পারে। প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ক জটিলতা ছাড়াও একই শিক্ষাবর্ষে শিক্ষার্থী হয়েও দেশের বাকি সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সময়ের বৈষম্য ঘটছে।
এছাড়া পরীক্ষা প্রাঙ্গনে মারাত্বক করোনা সংক্রামণের ঝুঁকি রয়েছে। তাই মেডিকেলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান।