রাজশাহীতে এসেছে যুক্তরাষ্টের মর্ডানা ইঙ্কের কোভিড-১৯ টিকা

🗓 Monday, 12 July 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 12 July 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মর্ডানা ইঙ্কের কোভিড-১৯ টিকা। রোববার সন্ধ্যায় একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে মোট ১৮ হাজার ডোজ টিকা ঢাকা থেকে সরাসরি রাজশাহী এসে পৌঁছায়।
টিকাগুলো গ্রহন করেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। পরে সেগুলো ইপিআর সেন্টারের ওয়াক ইন কুলারে সংরক্ষন করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১ হাজার ৮’শ ভায়াল টিকা রয়েছে। একেকটি ভায়ালে ১০ জন টিকা নিতে পারবে। আগামী ১৩ জুলাই মঙ্গলবার থেকে মহানগর এলাকায় মর্ডানার এবং চীনের সিনোফার্মের টিকা দেয়া হবে উপজেলা পর্যায়ে।
টিকা গ্রহণ শেষে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, আগামী ১৩ জুলাই সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানার ভ্যাকসিন দেওয়া হবে এবং রাজশাহী জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা দেওয়া হবে। এছাড়া পর্যাপ্ত পরিমান টিকা আছে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর