বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী সিভিল সার্জন অফিসে একটি ফ্রিজআপ করা ভ্যানযোগে ঢাকা থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন রাজশাহীতে এসেছে।
আজ বেলা ১১টার দিকে কড়া পুলিশ পাহারায় ভ্যাকসিনগুলো আনা হয় রাজশাহীতে। রাজশাহী জেলা ইপিআই স্টোরে ৮ হাজার ৪শত ভায়াল ভ্যাকসিন এসে পৌছালে তা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, দ্বিতীয় ডোজ ও প্রথম ডোজের মিলিয়ে ৮ হাজার ৪শত ভায়াল ভ্যাকসিন আমরা পেলাম। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনগুলো আমাদের উপজেলা গুলোতে চাহিদা অনুসারে পাঠিয়ে দেয়া হবে। এই ভ্যাকসিন দিয়ে কাজ চালিয়ে নিবো এবং অতি শীঘ্রই আরো ভ্যাকসিন আসবে। তাই ভ্যাকসিন না পাওয়া নিয়ে জনগণের মাঝে ভীতি হওয়ার কারণ নেই।