বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগর ও জেলায় নবম দিনের মতো টিকাদান কার্যক্রম শেষ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে। দিন যতই বাড়ছে টিকা নিতে ততই আগ্রহ বাড়ছে টিকা গ্রহিতাদের।
টিকা প্রদানের নবম দিন রাজশাহী মহানগরীর ৩টি কেন্দ্রে ২ হাজার ৪৮০ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন। আর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ১ হাজার ৫৮৯ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন। এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে জেলা ও মহানগরীতে মোট ২৪ হাজার ৭৪৫ জন ব্যক্তি।
এখন পর্যন্ত জেলা ও মহানগরে মোট রেজিস্ট্রেশন করেছে প্রায় ৪১ হাজার ।