বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ। হিমেল হাওয়ায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ১০০ ভাগ। আরো কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি আরো দু-একটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে। এখন পর্যন্ত রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজকেরটা রেকর্ড করা হয়েছে।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।