বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৬ ভাগ।
আজকে রাজশাহীতে এখন পর্যন্ত এবছরের সর্বনিম্ব তাপমাত্রা রকর্ড করা হয়েছে । তাপমাত্রা এখন থেকে প্রতিনিয়ত কমতে থাকবে আর এ মাসের শেষ ও আগামি মাসের শুরুর দিকে আরও দুই থেকে তিনটি মাঝারি বা তীব্র শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা।
কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি।