রাজশাহীতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

🗓 Monday, 7 June 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 June 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

রাজশাহী মহানগরীতে ঐতিহাসিক ৬ দফা দিসব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার
বেলা সাড়ে ১১ টায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অবস্থিত স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।পুষ্পস্তবকক অর্পন শেষে বিভিন্ন আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন,মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী ,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক আহসানু হক পিন্টু ,মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারন সম্পাদক ডা. সবুজসহ মহানগর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৬৬ সালের ৭ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষনা করেন। বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে-৬ দফার প্রতি বাঙ্গালির অকুন্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রুপরেখা। ৬ দফা আন্দোলনের মধ্যে দিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর