বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
সারাদেশের মতো রাজশাহীতেও চলছে কঠোর লকডাউনের প্রথম দিন ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্যকোন যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। মহানগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।