রাজশাহীতে কঠোর লকডাউনের ৯ম দিন: বিধিনিষেধ অমান্যে ৪৪টি মামলা

🗓 Saturday, 31 July 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 31 July 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নবম দিনের মত রাজশাহী মহানগরীতে চলছে কঠোর লকডাউন।

আজ শনিবার সকাল থেকে মহানগরীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউনের ফলে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

তবে অন্যদিনের চেয়ে আজকে মহানগরীতে লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। নানান কারণ দেখিয়ে এইসব লোকজন মহানগরীর বিভিন্ন জায়গায় চলাচল করছে।

এদিকে, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছে। এছাড়াও মহানগরীতে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৪ জনকে ৪৪টি মামলা দিয়ে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮৩ মাক্স বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর