রাজশাহীতে কঠোর লকডাউন: গত ২৪ ঘন্টায় বিধিনিষেধ অমান্যে ৮৭ টি মামলা

🗓 Tuesday, 6 July 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 6 July 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীতে ৬ষ্ঠ দিনের মতো করোনার সংক্রমন প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানে রয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অভিযানের সময় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৮৭ জনকে ৮৭‘টি মামলা দিয়ে ৭৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন ও সড়ক পরিবহণ আইন-২০১৮ না মানায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১১৮০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।

মহানগরীতে অযথা কেউ ঘুরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সঠিক কারণ না দিতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে ভ্রাম্যমাণ আদালত ।
এছাড়াও মহানগরীতে ৪টি ও নয়টি উপজেলায় ১৮টি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর