রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদাণ

🗓 Sunday, 1 August 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 1 August 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও শিশুদের জন্য ল্যাকটোজেন গুড়া দুধ বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় বোয়ালিয়া থানাধীন কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ খাদ্য সহায়তা প্রদাণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় এলাকার ১৫০ পরিবারের প্রত্যেকে শিশুদের জন্য ল্যাকটোজেন গুড়া দুধ , ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো। এ সময় মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর