বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মলিকুলার বায়োলজি ল্যাব গত দুই মাস থেকে বন্ধ রয়েছে। করোনার নমুনা পরীক্ষা চলছে শুধু মেডিকেল কলেজের ল্যাবে চারটি শিফটে । এর ফলে চাপ বাড়ছে একটি মেশিনের উপর।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, সারা দেশের মতো রাজশাহীতেও করোনার প্রকোপ কমে এলে গত ৯ ফেব্রুয়ারি থেকে ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ করা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের যেসব কর্মী এনে হাসপাতালের পিসিআর ল্যাবটি চালানো হচ্ছিল তাদের নিজ নিজ জায়গায় ফেরত পাঠানো হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে সংক্রামন আশঙ্কাজনক ভাবে বেড়ে চললেও ল্যাবটি এখনো চালু হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামিম ইয়াজদানি জানান, ল্যাবটি স্বেচ্ছাসেবক দিয়ে চলছিল। তারা ফেব্রুয়ারিতে চলে গেছে। এজন্য এখন ল্যাব চালু করতে যে লোক দরকার তা আমাদের নেই। আমরা এটি নিয়ে স্বাস্থ্য বিভাগে চিঠি দিয়েছি। তারা লোকবল দিলেই এটি চালু করা যাবে।