রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মানের দাবিতে ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Thursday, 10 December 2020

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 10 December 2020

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ                       

 

রাজশাহীর সার্ভে ইনস্টিটিউটের পরিত্যাক্ত স্থানে ২১ শে ফেব্রুয়ারী ২০২১ এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে ১৪-দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ১৪-দলের সমন্বায়ক, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন।

এসময় উপস্থিত ছিলেন, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিনসহ ১৪-দলের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে বাংলাদেশের প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজে নির্মান করা হয়েছিলো। অথচ আজ পর্যন্ত একটি কেন্দ্রীয় শহীদ মিনার এই মহানগরে তৈরী করা সম্ভব হয়নি। আমরা চাই ২০২১ সালের ২১ শে ফেব্রয়ারীতে সার্ভে ইনস্টিটিউটের পরিত্যাক্ত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর