রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ পাথর বোঝাই ট্রাক ও চালক আটক

🗓 Tuesday, 13 April 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 April 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ পাথর বোঝাই ট্রাক ও তার চালককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেফতার হওয়া ট্রাক চালক শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এসময় শহিদুল ইসলাম নামের এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়। সে গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকায় মৃত নাইমুল হকের ছেলে। ট্রাকটি গোদাগাড়ি উপজেলা থেকে হেরোইনসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর