রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান

🗓 Tuesday, 2 February 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 February 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সিভিল সার্জন কাযালয়ের সভা কক্ষে সিভিল সার্জনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রাজশাহী সিটি কর্পোরেশন ও ৯টি উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তারাসহ ৪৯ জন প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।

এখান থেকে প্রশিক্ষণ শেষে উপজেলার স্বাস্থ্যকর্মিদের এসকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ প্রদান করবেন। যাতে স্বাস্থ্য বিধি মেনে সঠিক ভাবে টিকা প্রদান করতে পারেন।

প্রশিক্ষণ প্রদান করেন, রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা: রাজিউল হক রাফি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিমো ডা: মাহাবুব আলম ও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: নাসিম আক্তার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর