বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ অন্যান্য অপরাধে এই ৪৬ জনকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৬ জনকে গ্রেফতার করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৮ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ- ০৯ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জন গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮২.৭ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪ লিটার চোলাইমদ ও ৯৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।