রাজশাহীতে গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ২৫.২৩ ভাগ ॥ আক্রান্তে মৃত্যু ২

🗓 Tuesday, 8 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 8 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় ৫৩৯ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৩৬ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২৫.২৩ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৭.৫৭ ভাগ। যা একদিনের ব্যবধানে কমেছে ২.৩৪ ভাগ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ০২ জনের মৃত্যু হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ০২ জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ০৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর