রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুর আটক

🗓 Sunday, 18 April 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 18 April 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে আটক করা হয়েছে। আজ রবিবার আরএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দুপুরে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী জামাই-শ্বশুরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়ার মৃত সোলাইমান হোসেন এর ছেলে মিজানুর হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকার শাহাপুর গ্রামের মৃত মজির উদ্দিন মন্ডল এর ছেলে আমজাদ হোসেন। সম্পর্কে তারা জামাই-শ্বশুর।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর