রাজশাহীতে ‘গাক’ এর সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারকে সহায়তা প্রদাণ

🗓 Sunday, 27 June 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 27 June 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, ছিন্নমুল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে নগর ভবনে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও পূবালী ব্যাংক লিমিটেডের যৌথ সহায়তায় এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি মেয়র বলেন, করোনায় উদ্ভুত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় রাজশাহীতে দফায় দফায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ তহবিল গঠন করে ব্যক্তিগতভাবেও খাদ্য সহায়তা প্রদান করেছি। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলমান আছে। করোনার এই দুঃসময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পক্ষ থেকে রাজশাহীতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান আবু লাইছ মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০০ প্যাকেটের প্রতিটিতে ৩০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি লবন, ১০ টি মাস্ক, ৫ টি ওরস্যালাইন ও ১ পাতা প্যারাসিটামল ট্যাবলেট বরাদ্দ দেয়া ছিলো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর