রাজশাহীতে গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

🗓 Friday, 21 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 21 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর দামকুড়া থানাধীন নতুন কসবা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।

জানা যায় শুক্রবার (২১ মে) ভোর পৌনে ছয়টার দিকে ধান বোঝাই একটি ট্রাক পবা উপজেলার দামকুড়া থানা এলাকার নতুন কসবা গ্রামে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতেকরে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের ভেতরে আটকে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবার নতুন কসবা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় চালক ট্রাকের ভেতরে আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহত হেলপারের নাম ইমান আলী (৩৫)। আর আহত চালকের নাম ফায়সাল হোসেন (৩২)। তাদের দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর