রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ জন জুয়াড়ি আটক

🗓 Tuesday, 4 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 4 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দুইটি টিম পৃথক দুটি জায়গায় অভিযান পরিচালনা করে।

সেই লক্ষে রাত্রী ১১.১০ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া বল্লভগঞ্জে মামুনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।

এছাড়া গোয়েন্দা পুলিশের আর একটি টিম একই থানাধীন খরবোনা এলাকার নদীর পাড়ে অবস্থিত রাজিব এর বসত বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।

এ নিয়ে জুয়া খেলা অবস্থায় মোট ১৫ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহী। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর