রাজশাহীতে গোয়েন্দা পুুুলিশের অভিযানে নকল চায়না মশার কয়েল উদ্ধার

🗓 Wednesday, 25 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 25 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান নকল চায়না কয়েল উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহানগরস্থ দামকুড়া থানাধীন কাদিপুর গ্রামের জনৈক এনামুল হক অরফে কনকের বসত বাড়ী থেকে নকল এ চায়না মশার কয়েল উদ্ধার করে।
এসময় গোয়েন্দা পুলিশ -মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: কর্তৃক আমদানীকৃত একশত কার্টুন নকল চায়না কয়েল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।
এসব নকল চায়না কয়েল মজুদ করার অপরাধে মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত: কবির উদ্দিনের ছেলে মারুফ উদ্দিন ও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার গোলজার আলীর ছেলে পিয়ারুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: এর রাজশাহী বিভাগীয় সেল্স ম্যানেজার বাদী হয়ে দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর