বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগর ও জেলায় চতুর্থ দিনের মতো টিকাদান কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার সকাল আটটা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে। টিকা প্রদানের চতুর্থ দিন রাজশাহী মহানগরীর ৩টি কেন্দ্রে ২১১৭ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন। আর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ৯৩৫ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।
এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে জেলা ও মহানগরীতে মোট ৬ হাজার ২০৫ জন ব্যক্তি। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ১৫টি কার্টুনে ১৮ হাজার ভায়াল ভ্যাকসিন এসেছে। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। সেই হিসেবে মোট ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। যা ৯০ হাজার ব্যক্তিকে প্রদান করা সম্ভব।