রাজশাহীতে চলছে কঠোর লকডাউনের ৯ম দিন: গত ২৪ ঘন্টায় রোগ প্রতিরোধে ২২টি মামলা

🗓 Saturday, 19 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 19 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলছে কঠোর লকডাউনের ৯ম দিন।

আজ শনিবার সকাল থেকে মহানগরীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মহানগরীতে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এদিকে, লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল শুক্রবার ২২ জনকে ২২টি মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্কও বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর