রাজশাহীতে চিকিৎসকের যৌন হয়রানির বিচারের দ্রুত দাবিতে নার্সদের মানববন্ধন

🗓 Wednesday, 27 January 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 27 January 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসক মামুন-অর-রহমানের হাতে নার্সের যৌন হয়রানির ঘটনার তদন্ত নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে নার্সরা মঙ্গলবার দুপুরের পর মানববন্ধন করেছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী কলেজ শাখার সভাপতি শাহাদাতুন নূর লাকি, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, ঘটনার পর বেশ কিছু সময় পার হলেও অভিযুক্ত চিকিৎসককে শুধু দায়িত্ব থেকে অব্যাহতি ছাড়া অন্য কোনো শাস্তির ব্যবস্থা নেয়া হয়নি। তদন্ত কমিটি প্রতিবেদন দিতেও গড়িমসি করছে। এই গড়িমসি তারা কোনোভাবেই মেনে নেবে না। মানববন্ধন থেকে যৌন নিপীড়ক চিকিৎসক মামুন-অর-রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তদন্ত কমিটি নিজেদের মতো করেই তদন্ত চালিয়ে যাচ্ছে। ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার পর্যন্ত প্রতিবেদন আসেনি। আমরা বিষয়টি দেখছি। কেউ অপরাধ করে থাকলে ছাড় পাবেন না।

উল্লেখ্য, অভিযুক্ত চিকিৎসকের নাম মামুন-অর-রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়ার কোর্সের অংশ হিসেবে তিনি এসেছেন রাজশাহীর হাসপাতালে। গত ১৮ ও ১৯ জানুয়ারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্বে থাকাকালীন কর্তব্যরত এক নার্সকে যৌন হয়রানি করেন। পরে চিকিৎসক মামুন-অর-রহমানকে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর