বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্যে, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভাগীয় মহানগরী রাজশাহীতে আজ নানা কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের “স্বাধীনতা চত্বরে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় শহীদ চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, মহানগরির কাদিরগজ্ঞস্থ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কবর জিয়াতর করেন নেতৃবৃন্দ। এদিকে বিকেলে মহানগর ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।