বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
আজ শনিবার বেলা এগারোটায় মহানগরীর পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে, এ বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গত ২০ ডিসেম্বর মহানগরীর ভদ্রা মোড় থেকে বিক্রয়ের উদ্যেশে আনা দ্বিজেন ধরের ১৭টি স্বর্ণের বার ছিনতাই হয়।
পরে এ ঘটনায় দ্বিজেন ধর বাদি হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মহানগর পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তার আপন ভাই জিতেন ধরকে ১৬ টি বারসহ গ্রেফতার করে। প্রতিটি বারের ওজন দশ ভরি করে।
এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।