রাজশাহীতে ছুরিকাঘাতে আনসার সদস্য হত্যায় মাধব গ্রেফতার

🗓 Sunday, 11 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 11 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীতে ছুরিকাঘাতে আনসার সদস্য মিজানুর রহমান মিজান হত্যাকান্ডের ঘটনায় তার বন্ধু মাধব সরকারকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বাজার থেকে মাধবকে গ্রেফতার করা হয়। তিনি মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। তার বাড়ি মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়ায়।

এর আগে শনিবার রাত ৮টার দিকে মহানগরীর হেতেমখাঁ নেসকো অফিসের পিছনে ছুরিকাঘাত করা হলে আনসার সদস্য মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানুর রহমান মিজান হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে।

মিজান সখিপুর আনসার বাহিনীর সদর দপ্তরে কর্মরত এবং হ্যান্ডবলের জুনিয়ার কোচ ছিলেন। গ্রেফতারকৃত মাধবকে আইনী পক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর