রাজশাহীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগে মামলা

🗓 Monday, 19 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Monday, 19 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে, আহত বড় ভাই ১৫ দিন চিকিৎসার পর মৃত্যুর ঘটনায় বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছে মৃতের পরিবার। মৃতের নাম উজ্জল শেখ (৫০)। তিনি নগরীর হাদিরমোড় এলাকার মৃত বদর উদ্দিন শেখের ছেলে। আর হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শাফি (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। তিনি জানান, অভিযুক্ত শাফি গত ৩ এপ্রিল পারিবারিক সম্পত্তি নিয়ে কলহের জেরে বাড়ির দুইতলা থেকে বড় ভাই উজ্জলকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। ওই ঘটনায় বড়ভাই মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এরপর বাড়িতেই অবস্থান করছিলেন।

রোববার উজ্জলের শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শ্বাসকষ্টের বিষয়টি সামনের আসায় মৃতের করোনা আক্রান্তের বিষয়টিও খতিয়ে দেখা হবে। তিনি আহত হবার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর