রাজশাহীতে ‘জমি নিয়ে বিরোধে’ কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

🗓 Friday, 23 April 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 23 April 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কাজী হাবিল উদ্দিন নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে এশার নাজামের আগে এ ঘটনা ঘটে। ইফতারির কিছুক্ষণ পর কাজী হাবিল উদ্দিন মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় সেফাতুল্লাহ ও তার ছেলে, ভাই ভাতিজাসহ লাটিসেটা নিয়ে হাবিলের ওপর হামলা করে। তারা ঘটনাস্থলেই হাবিলকে পিটিয়ে গুরুতর জখম করেন। হাবিলকে বাঁচাতে তার বাবা, ছেলে, ভাতিজা ও গ্রামবাসী এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে সেফাতুল্লাহর লোকেরা। হাবিলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, হাবিল হত্যার অভিযোগে রাতেই নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- আকলিমা বেগম, আলেফা বেগম, ফাহিমা বেগম ও মাহবুবুর রহমান। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত হাবিলের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর