রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবলে দুটি খেলায় জয় পেয়েছে রংপুর ও গাইবান্ধা জেলা

🗓 Monday, 30 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Monday, 30 November 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার “ক-গ্রুপের” দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৪৫মিনিটে অনুষ্ঠিত প্রথম খেলায় রংপুর জেলা দল কিশোরগঞ্জ জেলাকে দুই এক গোলে পরাজিত করে। রংপুরের পক্ষে রিতা দুটি এবং কিশোরগঞ্জের পক্ষে স্বর্না একটি করে গোল করেন।
পরে বিকেল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত অপর খেলায় গাইবান্ধা জেলা দল খাগড়াছড়ি জেলা দলকে পাঁচ শুন্য গোলে পরাজিত করে। গাইবান্ধার পক্ষে সাগরিকা চারটি ও আসমা একটি গোল করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর