রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপের সংবাদ সম্মেলন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২০ চুড়ান্ত পর্বের আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মহানগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ওহেদুল নবী অনুর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, টুর্ণামেন্ট কমিটি রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আহ্বয়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম।

এসময় তিনি বলেন, অতীতে আমরা যতগুলো টুর্ণামেন্টের আয়োজক ছিলাম তা সফলভাবে সম্পন্ন করেছি, ইনশাল্লাহ এবারও আপনাদের সকলের সহযোগীতায় জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২০ সফলভাবে শেষ করতে পারবো। এ

ছাড়া তিনি টুর্ণামেন্ট আয়োজনের জন্য ভেন্যু হিসেবে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামকে নির্বাচন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন জেএফএ কাপ মিডিয়া কমিটির চেয়ারম্যান জিয়া হাসান আজাদ হিমেল, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এছাড়া সংবাদ সম্মেলনের শুরুতেই কিংবদন্তি ফুটবলার ও আর্জেন্টাইন ফুটবল ঈস্বর ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।