রাজশাহীতে টিলেঢালা ভাবে চলছে লকডাউন; বিধিনিষেধ অমান্যে কারাদন্ড

🗓 Monday, 9 August 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Monday, 9 August 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে টিলেঢালা ভাবে চলছে ১৮তম দিনের কঠোর লকডাউন । আর এ কঠোর লকডাউন শেষ হচ্ছে আগামি ১০ই আগস্ট।

আজ সোমবার সকাল থেকে লকডাউনের কারণে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে মহানগরীর বেশকিছু গুরুত্বপূর্ন এলাকার মার্কেটগুলোর সামনে দোকান মালিকরা অবস্থান করছেন এবং ক্রেতা আসলে তাদের চাহিদামত পণ্য-সামগ্রী সরবরাহ করছেন। তবে পুলিশ বাহিনীকে এ বিষয়ে যথেষ্ট তৎপর হতে দেখা গেছে।

লকডাউনের মেয়াদ শেষের দিকে চলে আসায় মহানগরীতে মানুষের চলাচলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নানারকম অজুহাতে কারণে-অকারণে এইসব লোক মহানগরীতে চলাচল করছে। এছাড়া মহানগরীতে প্রচুর সংখ্যক রিক্সা-অটোরিক্সা ও মটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি অন্যান্য পরিবহনও চলাচল করছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছে। এছাড়াও মহানগরীতে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল রোববার লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে ৩৮টি মামলা দিয়ে ২৯ হাজার ৭০০ টাকা জরিমানাসহ ১ জনকে কারাদন্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬৮ টি মাক্স বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর