রাজশাহীতে টিসিবি’র পণ্য মুজদদারী ও কালোবাজারে বিক্রির অপরাধে আটক ৩

🗓 Thursday, 15 July 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 15 July 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান টিসিবি’র পণ্য মুজদদারী ও কালোবাজারে বিক্রির অপরাধে ডিলারসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের নেতৃত্বে মহানগরীর মাস্টারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মজুদদারী কালোবাজারী ডিলার রেজাউল করিমের দোকান ও ভাড়াকৃত গোডাউন থেকে টিসিবি’র লেবেল লাগানো তীর সোয়াবিন তৈল ৬০১ বোতল, টিসিবি’র লেবেল লাগানো ০৪টি বস্তায় ১৭৫ কেজি চিনি ও টিসিবি’র লেবেল লাগানো ০১টি বস্তায় ৪০ কেজি মশুরের ডাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। মূল হোতা ডিলার রেজাউল করিম, তার দুই সহযোগী জালাল হোসেন, সাগর শেখকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর