রাজশাহীতে ট্রাকের ধা*ক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা আ*হত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধা*ক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা সদস্যসহ ট্রাক ড্রাইভার ও হেলপার আ*হত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানায় মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আ*হত হন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মোঃ জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।