রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর মহিষবাথান টুলটুলি পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সালেহা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধ নারীর মৃৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে মহানগরীর মহিষবাথান টুলটুলি পাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেওয়া কোট হড়গ্রাম পূর্ব পাড়া এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী।
পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, চাঁপাইনবাবগঞ্চ থেকে রাজশাহীর উদ্যোশে ছেড়ে আশা ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় সকাল ৯টা ৫৫ মিনিটে নিহত হয়।
জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য, গত দেড় বছরে রাজশাহী জিআরপি থানা এলাকায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত বছর ১৮ জন এবং চলতি বছরে ৯ জনের মৃৃত্যু হয়েছে।
