বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় ও দেশীয় চোলাই মদসহ ১৬ জনকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে। অভিযানের সময় বোয়ালিয়া থানাধীন হাদীর মোড় বৌবাজার সংলগ্ন সেরেনার বাড়িতে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহকারে ৮জনকে আটক করে ডিবি পুলিশ। আর একটি টিম এয়ারপোর্ট থানাধীন কুসম্বী সিন্দুর গ্রামের একটি করলা ক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়।
একই রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম দামকুড়া থানাধীন আন্ধারকোঠা মিশন গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় চোলাই মদসহ স্বপন বিশ্বাস, আজিজুল ইসলাম ও আব্দুল আলিমকে আটক করে।
জুয়া খেলায় আটককৃতরা হলেন, মাসুদ রানা, সোয়েব বিন আব্দুল্লাহ, সোহাগ, নয়ন ইসলাম, মাহমুদুল হাসান জীবন, গৌরভ চৌধুরী, কামরুল এহেসান, সাজেদুল ইসলাম, আনারুল, হাসান, সেন্টু, সুজন ও গিয়াস।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ।