রাজশাহীতে ড্রামের ভেতর থেকে তরুণীর লাশ উদ্ধার

🗓 Friday, 16 April 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 Friday, 16 April 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীতে রাস্তার পাশে একটি ডোবায় ড্রামের ভেতর এক তরুণীর লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকায় একটি ডোবায় ড্রামের ভেতর লাশটি পাওয়া যায়।
সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর বাইপাস সড়ক আমচত্ত্বর-কাশিয়াডাঙ্গা রুটের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠায়।
এ ব্যাপারে মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।’ এ নিয়ে থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান ওসি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর